Saturday, June 21, 2025

Budget FY25-26 in the Context of LDC Graduation" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২১ জুন ২০২৫: আজ গুলশানস্থ সিক্স সিজন হোটেলে সকাল ১০:৩০ থেকে দুপুর ২:৫০ পর্যন্ত Research And Policy Integration For Development (RAPID) এবং UK International Development এর যৌথ উদ্যোগে "Budget FY25-26 in the Context of LDC Graduation" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্র্যাজুয়েশনের প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে বিশদ আলোচনা করাই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য।
সেমিনারে সরকারি, বেসরকারি, শিক্ষাবিদ এবং গবেষণা সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৬০-৭০ জন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুর রহমান, BIDS-এর রিসার্চ ডিরেক্টর ও GED-এর সদস্য ড. মঞ্জুর হোসেন, UNDP-এর প্রোগ্রাম ম্যানেজার জনাব আমিনুল আরেফিন, BUP-এর সহকারী অধ্যাপক জনাব মোঃ সাইদ ইসলাম এবং তানজিলা আফরিন, প্রথম আলোর হেড অফ অনলাইন জনাব সাখাওয়াত হোসেন মাসুম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ভাইস চ্যান্সেলর ও সাবেক BGMEA প্রেসিডেন্ট ড. রুবানা হক, BKMEA-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট জনাব মোঃ ফজলে শামীম এহসান, BKMEA-এর ভাইস প্রেসিডেন্ট জনাব বিদ্যা অমৃত খান, ERF-এর সভাপতি দৌলত আক্তার মালা এবং RAPID-এর এসোসিয়েট জারা মোস্তফা।
সেমিনারে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ, বাজেটে বরাদ্দের কৌশল, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বক্তারা এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের বাণিজ্য, শিল্প, এবং রপ্তানি খাতে সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.