Thursday, July 31, 2025

রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা-ভাংচুর: ৫ জন গ্রেফতার, ২ দিনের রিমান্ড

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রংপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-গঙ্গাচড়ার বিচারক কৃষ্ণ কমল রায় রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

অভিযুক্তদের বৃহস্পতিবার আদালতে তোলে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান প্রত্যেকের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন, তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম এবং কোরআন শরীফ নিয়ে আপত্তিকর মন্তব্য ও ইমেজ পোস্ট করার জেরে আলদাদপুর ছয় আনি বালাপাড়া হিন্দু পল্লীতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেফতার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। এর আগে বুধবার দুপুরে তাদের আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। এর আগে মঙ্গলবার স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে ১,২০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেন। গত শনিবার (২৬ জুলাই) ওই হিন্দু পল্লীর যুবক রঞ্জন রায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম, কোরআন শরীফ ও মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ইমেজ পোস্ট করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনার জেরে পার্শ্ববর্তী উপজেলা থেকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে এসে হামলা ও ভাংচুর চালায়, যার ফলে ১২টি পরিবারের ২২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। পরে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করে দেয়। কয়েকজন আতঙ্কে বাড়ি ছাড়লেও সবাই এখন নিজ বাড়িতে ফিরেছেন।
রংপুর পুলিশ সুপার আবু সাইম জানান, “হামলায় সরাসরি জড়িতদের ফুটেজ ও স্থিরচিত্রের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না। এ ঘটনার মূল পরিকল্পনাকারীকেও খুঁজে বের করার চেষ্টা চলছে।”

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.