প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আগামী পাঁচ-ছয় দিনে আমরা বুঝব, আমরা কোথায় যাচ্ছি। তবে যা কিছুই হোক না কেন, নির্বাচনে দেরি হবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না।’বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য কঠিন সময় হলেও দেশে নিরাপত্তার ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে। তিনি বলেন, ‘দেশের মানুষ এক থাকলে দু-একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে পারবে না।’
শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের আশা প্রকাশ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে এবারের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন হবে। কিছু রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব দৃশ্যমান হলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এর কোনো প্রভাব পড়বে না। জিরো ভায়োলেন্সে এবারের নির্বাচন হবে।’
অর্থনীতির বিষয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ অর্থনীতি থেকে সরকার দেশকে পুনরুদ্ধার করেছে। ‘মুদ্রাস্ফীতি কমছে, রিজার্ভ বাড়ছে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল। পুলিশের মধ্যে মনোবল ধীরে ধীরে বাড়ছে।’
প্রেস সচিব বলেন, আগের সরকার বৈদেশিক নীতি বিদেশিদের কাছে বন্ধক দিয়েছিল। বর্তমান সরকার ভারতসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, ‘এই সরকারের সময় গণমাধ্যম অবাধে কাজ করতে পারছে। সাংবাদিকতা করতে গিয়ে কেউ বাধার মুখে পড়ছে না। সরকারের সমালোচনা করে সাংবাদিকতা করতে কোনো বাধা দেওয়া হচ্ছে না। যদি কেউ সমস্যার মুখোমুখি হন, তিনি আমাকে জানাবেন।’
গণমাধ্যমের সুযোগ-সুবিধা নিয়ে তিনি বলেন, ‘যেসব গণমাধ্যম কর্মীদের বেতন দিতে পারে না, সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। এসব গণমাধ্যমই ভুল তথ্য এবং অপতথ্য ছড়ায়।’
চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতার ৫৪ বছরেও রাজনৈতিক দলের তহবিল গঠনের বিষয়ে স্বচ্ছতা নেই, যেটি দুঃখজনক।’
Thursday, July 31, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য