Saturday, July 19, 2025

খাবার চেয়েছিল শিশুটি, হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা: পিবিআই


ঢাকা, ১৯ জুলাই: খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ বছরের একটি ছেলেশিশুকে হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছেন দুই যুবক। গত রোববার (১৩ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেপ্তার একজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানায়।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম আল–আমিন (৩৪)। গত শুক্রবার গাজীপুরের টঙ্গী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার তিনি হত্যা ও ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় সাদ্দাম নামের আরেকজন অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের বরাত দিয়ে পিবিআই জানায়, ১২ জুলাই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ১২ বছর বয়সী ওই শিশুটির সঙ্গে আল-আমিন ও সাদ্দামের পরিচয় হয়। বরিশাল যাওয়ার ট্রেন কখন ছাড়বে তাঁদের কাছে জানতে চায় শিশুটি। তাঁরা জানান, বরিশালে ট্রেন যায় না। একপর্যায়ে শিশুটি জানায়, সে এক দিন ধরে কিছু খায়নি। তাঁরা শিশুটির জন্য খাবার ও জুতা কিনে দেন। সন্ধ্যায় শিশুটিকে যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেলে নিয়ে যান। রাতে দুজন মিলে শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। সকালে আবারও ধর্ষণের চেষ্টা করলে শিশুটি বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা বেল্ট দিয়ে পিটিয়ে শিশুটিকে হত্যা করেন। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, গত সোমবার হোটেলের লোকজন কক্ষ পরিষ্কার করতে গিয়ে শিশুটির লাশ দেখতে পান। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা–পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় সেদিনই যাত্রাবাড়ী থানা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। পরে পিবিআই ছায়া তদন্ত করে দুই আসামিকে শনাক্ত করে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.