ঢাকা, ২৯ জুলাই ২০২৫ – বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বিগত সরকারের শেষ ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগে বাধা সৃষ্টি করা হয়েছিল। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সম্প্রতি বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের চীন সফর প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, “খোলাখুলিভাবে বলতে গেলে, গত ১০ বছরে বিএনপি ও জামায়াতের সঙ্গে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। এখন সময় এসেছে, তাই আমরা পুনঃযোগাযোগের উদ্যোগ নিয়েছি।” তিনি এ ধরনের সফর বিনিময় ও যোগাযোগ পুনঃস্থাপনের উপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন, এবং স্বাগত বক্তৃতা দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।