জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের স্পেশাল র্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন ড. মরিস টিডবাল-বিনজ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
সাক্ষাতকালে পুলিশের ফরেনসিক ল্যাব, ময়নাতদন্ত এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। আইজিপি এ সময় বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে সচেষ্ট রয়েছে।
এ সময় অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, সিআইডির অতিরিক্ত আইজিপি মো: ছিবগাত উল্লাহ বিপিএম, পিপিএম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো: কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো: আশিক সাঈদ উপস্থিত ছিলেন।