ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশে জাতীয় সরকার গঠন হওয়া না হওয়ার বিষয়টি অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন কখন হবে, এটিও অভ্যন্তরীণ বিষয়।”
যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, এসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বাংলাদেশ সফলতার সঙ্গে এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার বিরুদ্ধে এবং এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের জন্য চীন পুরোপুরি প্রস্তুত বলে জানান তিনি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন বাংলাদেশের।
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, চীন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে মিলিতভাবে কাজ করতে আগ্রহী। “আমাদের লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ এবং সার্বভৌম প্রতিবেশী গড়ে তোলা। এই উদ্যোগ তৃতীয় কোনো পক্ষবিরোধী নয়,” বলেন তিনি। দক্ষিণ এশিয়ার কোনো দেশ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেনি বলেও জানান তিনি।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.