Saturday, July 26, 2025

ফেসবুকে প্রেমের পর বিয়ে, দেড় মাস পর জানা গেল নববধূ পুরুষ

রাজবাড়ীর গোয়ালন্দে দেড় মাস দাম্পত্য জীবনের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন, সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এ তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক হইচই শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কথিত সামিয়ার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ফেসবুকে ‘সামিয়া’ নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি তৈরি করেন। পরবর্তীতে গত ৭ জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে এবং স্থানীয়দের উপস্থিতিতে মৌলভি ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়।

এরপর থেকে সামিয়া শান্তর পরিবারের সঙ্গে নববধূ হিসেবে ছিলেন। দেড় মাসেও কেউ বুঝতে পারেননি যে তিনি আসলে পুরুষ। তবে সম্প্রতি তার কিছু আচরণে শান্ত ও তার পরিবারের মনে সন্দেহ জাগে। শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে, সামিয়া আসলে একজন পুরুষ। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শান্ত গণমাধ্যমকে বলেন, “ফেসবুকের মাধ্যমে সামিয়ার সঙ্গে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ সে আমাদের বাড়িতে চলে আসে। পরিবারের সিদ্ধান্তে বিয়ে দেওয়া হয়। তার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিননামা রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকেই তার আচরণ রহস্যজনক ছিল। কাছে যেতে চাইলে বলত, আমি অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে।”

শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, “একজন পুরুষ মানুষ আমাদের পরিবারে বউ হয়ে ছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল।”

ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার (২৬ জুলাই) সকালে শান্তর পরিবার শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেয়।

শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন, “শান্তর সঙ্গে যা করেছি, সেটা আমার অন্যায়। আমার হরমোনজনিত সমস্যা আছে। তাই নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে।”


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.