Saturday, July 26, 2025

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুই শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চারজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন। শনিবার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি এ তথ্য জানান।

দগ্ধদের সর্বশেষ অবস্থা সম্পর্কে ডা. নাসির উদ্দীন বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে দগ্ধ দুই রোগীকে শনিবার ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা দুজনই শিশু। এ ছাড়া চারজন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। সিভিয়ার রোগী নয়জন। আইসিইউতে আছেন চারজন।”

তিনি আরও বলেন, “ক্রিটিক্যাল রোগীদের মধ্যে একজন ভেন্টিলেশনে আছেন। আইসিইউ রোগীরা স্বাভাবিকভাবেই ক্রিটিক্যাল।” এর আগে গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসায় সহায়তার জন্য চীন, ভারত ও সিঙ্গাপুর থেকে মেডিকেল দল বাংলাদেশে এসেছে। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসাসেবা প্রদান করছেন। ঘটনার দিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এবং প্রতিবেদন তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা উন্নত করতে এবং বিমান-সম্পর্কিত দুর্যোগ শূন্যে নামিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.