Friday, August 29, 2025

*মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় ১২২ জেলে আটক

আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় বাংলাদেশ কোস্ট গার্ড ১২২ জন জেলেকে আটক করেছে এবং ১৯টি ফিশিং বোট জব্দ করেছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। তিনি বলেন, এ তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী শুক্রবার শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার-৩ এলাকার আওতাধীন মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২২ জন জেলে (২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা) আটক করা হয়। তিনি আরও জানান, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উল্লেখ্য, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ শিকারের প্রবণতা বেড়েছে। ফলে, আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করছে। আটক জেলে ও জব্দকৃত বোটের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.