বিএনপি আগামীতে ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি বন্ধ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাকের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, “২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ১৮৫০ জন গুমের শিকার হয়েছে। এর মধ্যে ৩৫০ জন এখনো ফিরে আসেনি। কাউকে যেন স্বজনদের খুঁজতে ছবি হাতে রাস্তায় দাঁড়াতে না হয়, সে বিষয়ে বিএনপি কাজ করবে।” তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আজীবন ক্ষমতায় থাকার জন্য গুমের মতো ঘটনা ঘটানোর অভিযোগ করেন।
নির্বাচনী রোডম্যাপ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “বর্তমানে একটি মহল সকল দলের মধ্যে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। তাই তারা নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছে। অনেকে কমিশনের রোডম্যাপকে স্বাগত না জানিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, দাবি করছে এই রোডম্যাপে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হবে। তাই দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
Friday, August 29, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য