রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শেষে তারা সবাই হাসপাতাল ত্যাগ করেছেন।
আহতরা হলেন– ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মো. জামিল (২১), অর্থনীতির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির (২২), প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তৌহিদ মাহিন (২০), দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারদিন হোসেন হৃদয় (১৯), শিক্ষার্থী মো. নিরব (১৯) এবং শিক্ষার্থী জোবায়ের হোসেন (২০)।
- চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হামলায় শিক্ষিকা আহত, ঢামেকে চিকিৎসাধীন