আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকেলে সাত আসামিকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে হাজির করা হয়। পুলিশ প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন মিজান ওরফে কেটু মিজান, তাঁর স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, আল-আমীন, স্বাধীন, মো. শাহজালাল, মো. ফয়সাল হাসান এবং সুমন ওরফে সাব্বির।
এর আগে শনিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের কারণ জানান।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক *প্রতিদিনের কাগজ* পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।