ঢাকা, ৭ আগস্ট ২০২৫: অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।
এদিকে, সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করছেন।