বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রিত্ব হারিয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনা কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘শেখ হাসিনার নির্যাতন থেকে কেউই রেহাই পায়নি। বিএনপি করা সনাতন ধর্মাবলম্বীরা বঞ্চিত ছিলেন। শিশু, কিশোর, ছাত্র-জনতার রক্ত পান করে জনতার ঢেউয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তার পরিবার ও নাতি-নাতনি ছাড়া কাউকেই তিনি ভালোবাসতেন না। পালিয়েও তিনি ষড়যন্ত্র থামাচ্ছেন না।’
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শেখ হাসিনা বলতেন, দেশের মানুষ তাকে ভালোবাসে। তাহলে তার অফিস কলকাতায় কেন? পালিয়ে গেলেন কেন?’
রিজভী অভিযোগ করেন, ‘নিজের ক্ষমতা ও গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে মৌলবাদ ও জঙ্গিবাদে দেশ ভরে গেছে বলে উপস্থাপন করতেন শেখ হাসিনা। এ দেশ সাম্প্রদায়িক বিভাজনে ভরপুর—এসব দেখাতে চেয়েছেন। আমাকে ভোট দিন বলে দিনের ভোট রাতে করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা।’
সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের সভাপতি আইনজীবী সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.