Sunday, August 17, 2025

গাইবান্ধায় রাস্তার পাশ থেকে জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম (৪০) নামের এক জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম একই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন গোবিন্দগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়নের শীতল গ্রামের ওয়ার্ড সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম শীতল গ্রামের জামতলী বাজারে মুঠোফোন ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। গত শনিবার বিকেলে তিনি বাড়ি থেকে দোকানে যান। গভীর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। আজ সকালে স্থানীয়রা বাজারের কাছে রাস্তার পাশে তাঁর গলাকাটা লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, নিহতের গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এতে কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ জানতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.