বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার পর রেলভবনে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১১ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।
এদিকে, শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের পক্ষে ফলাফল না আসা পর্যন্ত তারা সড়ক ছাড়বে না।
এর আগে, দুপুরে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য সরকার আট সদস্যের একটি কমিটি গঠন করে। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা এই কমিটি প্রত্যাখ্যান করে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।
এর আগে, এদিন দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা এবং সুপারিশ প্রণয়নের জন্য চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি আট সদস্যের কমিটি গঠন করে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে হবে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
উল্লেখ্য, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার করতে না দেয়াসহ তিন দফা দাবিতে বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা আন্দোলন করছেন। অন্যদিকে, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ না দেয়াসহ সাত দফা দাবিতে আন্দোলন করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
Wednesday, August 27, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য