Thursday, August 28, 2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি ৬ সেপ্টেম্বরে পুনর্নির্ধারণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বে ঘোষিত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) এর পরিবর্তে ৬ সেপ্টেম্বর (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সে হিসেবে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এই প্রেক্ষিতে পূর্বে ঘোষিত ৫ সেপ্টেম্বরের পরিবর্তে ৬ সেপ্টেম্বরকে সাধারণ ছুটি হিসেবে পুনর্নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এই ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.