যশোরে ৩৬টি স্বর্ণের বারসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে সদর উপজেলার কোদালিয়া এবং সকাল ৯টার দিকে তারাগঞ্জ বাজারে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৬৬৮ টাকা।আটককৃতরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের বারান্দিপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) এবং ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে ম্যানিব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকানো ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫.৩৩৪ কেজি।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী কালবেলাকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর ও চুকনগর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
Thursday, August 28, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য