চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে অপহৃত ১৬ বছরের এক কিশোরীকে কক্সবাজারের উখিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট।
বুধবার (২৭ আগস্ট) উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, গত ১৯ মে নগরের হালিশহর থানা এলাকা থেকে কোচিংয়ে যাওয়ার পথে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করা হয়। রোহিঙ্গা যুবক আবদুল্লাহ আল মামুন নিজেকে বাঙালি পরিচয় দিয়ে কিশোরীর সঙ্গে মোবাইলে যোগাযোগ তৈরি করে। পরে সহযোগীদের নিয়ে ফুসলিয়ে তাকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। এরপর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে লুকিয়ে রাখা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন চৌধুরী জানান, বুধবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার একটি বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.