Sunday, August 24, 2025

চাঁদাবাজির অভিযোগে ফকিরহাটে দুই যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই এলাকার শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১৯ আগস্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুলকে চুরির মালামাল উদ্ধার ও চোর শনাক্ত করার কাজে নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহযোগিতা করে আসছিলেন। শুক্রবার রাতে মাশরাফি ও জ্যাকিসহ কয়েকজন মিলে আব্দুল হালিমকে মারধর করে এবং তার কাছ থেকে ৭১ হাজার টাকা ছিনিয়ে নেয়। শনিবার সকাল ১০টায় ফকিরহাট বাজারের পুরানো গলিতে তাদের দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও জনতা মাশরাফি ও জ্যাকিকে ধরে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়রা আরও জানান, মাশরাফি ও জ্যাকির বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বাচ্চু শেখ নামে এক মাংস বিক্রেতা তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে, আটককৃতদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ফকিরহাটে স্থানীয় নারী-পুরুষেরা বিক্ষোভ মিছিল করেছেন।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.