আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মোহাম্মদ নবী। ৪০ বছর ২৪৫ দিন বয়সে, প্রায় ৪১ বছর বয়সেও নতুন নতুন কীর্তি গড়ে চলেছেন আফগান ক্রিকেটের প্রথম সুপারস্টার।
শারজাতে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ১৮ রানের জয়ের ম্যাচে ২০ রানে ২ উইকেট নেন নবী। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন রশিদ খান, যিনি বর্তমানে ১৬৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে নবীর রান ৬,৪০৫। তার বর্তমান ফর্মে আরও কিছু কীর্তি গড়া নিশ্চিত বলে মনে হচ্ছে!