ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫: মিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরী আজ, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।আগামীকাল, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৮:০০ টায় মরহুমের জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের রসূলপুর গ্রামে তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন, বাদ এশা নামাজের পর ঢাকার মোহাম্মদপুরের শেরশাহশুরী রোডস্থ বাইতুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠস্থ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
Monday, September 1, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য