জিতলেই সিরিজ নিশ্চিত—তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে এমন সহজ সমীকরণ নিয়ে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ডাচদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন, এবং তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট পান।